২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরনো ঢাকায় ভ্যানচালকের লাশ উদ্ধার

পুরনো ঢাকা থেকে শুক্রবার সকালে পুলিশ এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে। পূর্বশত্র"তার জের ধরে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )-- পুরনো ঢাকা থেকে শুক্রবার সকালে পুলিশ এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে। পূর্বশত্র"তার জের ধরে তিনি খুন হয়ে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অজ্ঞাতনামা ঘাতক বৃহস্পতিবার গভীর রাতে ভ্যানচালক আজির উদ্দিন সেলিমকে (৩৮) খুন করে লক্ষ্মীবাজার এলাকার ডিআইটি মার্কেটের সামনে লাশ ফেলে রেখে যায়। পুলিশ খবর পেয়ে সকাল ১১টায় ভ্যানের ওপর থেকে লাশ উদ্ধার করে।" মোহাম্মদ আলী জানান, নিহত সেলিমের দু'পায়ের রগ কাটা ছিল। তার মাথা ও বাঁ চোখের ওপরও আঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, সেলিমকে পূর্বশত্র"তার কারণে খুন করা হয়ে থাকতে পারে। নিহত সেলিমের গ্রামের বাড়ি সুনামগঞ্জ। তিনি গেণ্ডারিয়ার ডিস্টিলারি সড়কে থাকতেন। ময়না তদন্তের জন্য পুলিশ তার লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /একেএম/এসকে/১৮৫৪ঘ.