বাগেরহাট, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন পশ্চিম বিভাগের নলীয়ান বন কার্যালয় সংলগ্ন শিবসা নদীতে জেলেদের নৌকা থেকে দুটি হাঙর আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এই হাঙর দুটি আটক করে। বিকালে হাঙর দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ৫ ফেব্র"য়ারি দুবলারচর জেলে পল্লী থেকে আটটি হাঙর আটক করা হয়েছিল।
উপকূলরক্ষী বাহিনীর পশ্চিম অঞ্চলের কর্মকর্তা (অপারেশন) লে. কমান্ডার ফয়েজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবসা নদীতে অভিযান চালিয়ে জেলেদের নৌকা থেকে বিশাল আকৃতির ওই হাঙর দুটি আটক করা হয়। বিকালে হাঙর দুটি সুন্দরবন পশ্চিম বিভাগের নলীয়ান ফরেস্ট স্টেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাঙর শিকার নিষিদ্ধ কিনা এ বিষয়ে জানতে চাইতে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাঙর ধরার জন্য কোন পাশ জেলেদের দেওয়া হয় না। তবু জেলেরা বিশেষ ধরনের জাল দিয়ে হাঙর শিকার করে থাকে।
দুবলারচর জেলেপল্লীসহ গভীর সমূদ্রে মৎস্য আহরণকারী জেলেরা প্রতি বছর পাখনা বা ফিন সংগ্রহে বঙ্গোপসাগর থেকে ব
bdnews24