২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ১০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন আটক, গ্রেপ্তার ২

সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকার হকার্স মার্কেট থেকে বৃহস্পতিবার রাতে ১০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন আটক করেছে র‌্যাব। নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2008, 06:05 AM

Updated : 26 Aug 2022, 01:28 PM

সিলেট, ফেব্র"য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর লালদিঘীরপাড় এলাকার হকার্স মার্কেট থেকে বৃহস্পতিবার রাতে ১০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন আটক করেছে র‌্যাব। নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে। র‌্যাব-৯ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন রাকিব হাসান সাংবাদিকদের জানান, র‌্যাবের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত হকার্স মার্কেটের গাউছিয়া ভবনে অভিযান চালায়। তিনি জানান, ভবনের দ্বিতীয় তলার লাভলী স্টোরের গুদামের দুটি কক্ষ থেকে ৪ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় দোকানের মালিক দিবাকরকে (২৭)। একই ভবনের জুয়েল মিয়ার দোকানের তিনটি গোডাউন থেকে ছয় লাখ টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা রাকিব হাসান জানান। ওই সময় জুয়েল মিয়া (২৮) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দিবাকর সিলেটের দক্ষিণ সুরমার কুচাই গ্রামের মনোহর করের ছেলে এবং জুয়েল নগরীর বটেশ্বর এলাকার ছান্দু মিয়ার ছেলে। তাদের র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৫৭ ঘ.