২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা মোটর মোড়ে চালু হল 'ইউসুফ পাশা ফুট ওভারব্রিজ'

রাজধানীর বাংলা মোটর মোড়ে পথচারি পারাপারের জন্য প্রয়াত সাংবাদিক ইউসুফ পাশার নামে নির্মিত ফুট ওভারব্রিজটি বৃহস্পতিবার চালু করা হয়েছে। একই সঙ্গে মোড়টিকে ইউসুফ পাশা স্কয়ার নামকরণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 07:01 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর বাংলা মোটর মোড়ে পথচারি পারাপারের জন্য প্রয়াত সাংবাদিক ইউসুফ পাশার নামে নির্মিত ফুট ওভারব্রিজটি বৃহস্পতিবার চালু করা হয়েছে। একই সঙ্গে মোড়টিকে ইউসুফ পাশা স্কয়ার নামকরণ করা হয়েছে। ২০০৬ সালে ১৭ মার্চ কর্মস্থল দৈনিক জনকণ্ঠ থেকে বেরিয়ে এই মোড়ে রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় ইউসুফ পাশা মারা যান। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ওভার ব্রিজ ও স্কয়ারের উদ্বোধন করেন। তিনি বলেন "এই ফুটওভার ব্রিজটি সাময়িক। এখানে আন্ডারপাস নির্মাণ করা হবে, যা এখন পরিকল্পনা কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।" অনুষ্ঠানে ইউসুফ পাশার স্ত্রী সুফিয়া খান উপস্থিত ছিলেন। তিনি বলেন "এখানে ফুট ওভার ব্রিজ আরও আগে হলে হয়ত তাকে ( ইউসুফ পাশা) এ ভাবে জীবন দিতে হত না। আরও অনেককে মরতে হত না। এরকম দুঘর্টনা যেন আর না হয়, মানুষ যেন সুন্দর ভাবে চলাচল করতে পারে এটাই কামনা করি।" উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনকণ্ঠের নির্বাহী সম্পাদক বোরহান আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক আহমেদ নূরে আলম, আলী হাবীব প্রমুখ। মেয়র বলেন, "রাজধানীতে রাস্তা পারপারে যেসব জায়গা ঝুঁকিপূর্ণ সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। ইতোমধ্যে ৫/৬টি ফুটওভার ব্রিজ চালু করা হয়েছে। আরও ৫/৬টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রেস ক্লাবের সামনেও একটি নির্মাণ করা হবে।" সাংবাদিক ও কবি ইউসুফ পাশা দুর্ঘটনায় মারা যাওয়ার পর মেয়র খোকা মোড়টিতে ইউসুফ পাশার নামে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্র"তি দিয়েছিলেন। ইউসুফ পাশা দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক ছিলেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, ওভার ব্রিজটি তৈরিতে ব্যয় হয়েছে ৮৮ লাখ ৫১ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমএইচবি/০০৫২ ঘ.