২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-হাসিনাকে নিবন্ধনের মাধ্যমে শুক্রবার শেষ ঢাকার ভোটার তালিকা

ঢাকা মহানগরীতে ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হচ্ছে শুক্রবার। শেষ দিনে কারাবন্দি সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ভোটার করা হবে। শেখ হাসিনা ধানমন্ডিতে ও খালেদা জিয়া ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হওয়ার আগ্রহ প্রকাশ করায় সেখানেই তাদের নাম নিবন্ধন করা হচ্ছে। কারা উপ-মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীকাল দুপুরে সাবেক দুই প্রধানমন্ত্রীকে ভোটার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 04:57 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীতে ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হচ্ছে শুক্রবার। শেষ দিনে কারাবন্দি সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ভোটার করা হবে। শেখ হাসিনা ধানমন্ডিতে ও খালেদা জিয়া ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হওয়ার আগ্রহ প্রকাশ করায় সেখানেই তাদের নাম নিবন্ধন করা হচ্ছে। কারা উপ-মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামীকাল দুপুরে সাবেক দুই প্রধানমন্ত্রীকে ভোটার করা হবে। বিষয়টি ভোটার তালিকা প্রণয়ন প্রকল্পের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষকে জানানো হয়েছে।" বুধবার দুই নেত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, "তাদের ইচ্ছা অনুযায়ী একজনকে ধানমন্ডির ঠিকানায় এবং অন্যজনকে ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কারা কর্তৃপক্ষ।" সাধারণ বিধান অনুযায়ী, কারাবন্দিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে নিবন্ধনের ঠিকানায় ভোট দিতে পারেন। ঢাকা বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহানগরীর ভোটার তালিকার আনুষ্ঠানিক কার্যক্রম আগামীকাল (শুক্রবার) শেষ হচ্ছে। প্রায় সবাই তালিকাভুক্ত হয়েছেন বলে মনে হচ্ছে। পরশু (মঙ্গলবার) পর্যন্ত ভোটার হয়েছে প্রায় ৩৪ লাখ ২৩ হাজার জন।" নিবন্ধনের সময়সীমা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, "নির্বাচন কমিশনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে বাদ পড়াদের জন্য নির্দিষ্ট করা ভোটার কেন্দ্র গত ১০ দিন খোলা থাকলেও উপস্থিতি ছিল নগণ্য। তাতে ধরে নেওয়া যায় তেমন কেউ আর ভোটার হতে বাকি নেই।" খসড়া ভোটার তালিকা প্রকাশের সময় দাবি-সংশোধন-আপত্তি-নিষ্পত্তির জন্য যে ১৫ দিন সময় দেওয়া হয়