২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ঘুষ নেওয়ার অভিযোগে রেকর্ড রুমের তিন কর্মচারি আটক

ঘুষ নেওয়ার অভিযোগে জেলা রেকর্ড রুমের (মহাফেজখানা) তিন কর্মচারিকে বৃহস্পতিবার হাতেনাতে আটক করেছে যৌথবাহিনী। তাদের পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

পঞ্চগড়, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে জেলা রেকর্ড রুমের (মহাফেজখানা) তিন কর্মচারিকে বৃহস্পতিবার হাতেনাতে আটক করেছে যৌথবাহিনী। তাদের পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটকৃতরা হলেন- উচ্চমান সহকারী মো. জরিপ উদ্দিন, কার্যালয় সহকারী বিজয় দাস এবং উমেদার মো. লিটন ইসলাম। সদর থানার উপ-পরিদর্শক আরশেদুল হক জানান, রেকর্ড রুম থেকে খতিয়ানসহ প্রয়োজনীয় নথি দেওয়ার জন্য কর্মচারিরা দীর্ঘদিন ধরে ঘুষ আদায় করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ডা. এমদাদুল হক, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ আব্দুল হামিদ মিয়ার নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা রেকর্ড রুমে অভিযান চালায়। এ সময় আটককৃত কর্মচারিদের কাছ থেকে ঘুষের পাঁচ হাজার সাত'শ টাকা উদ্ধার করা হয়। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৫ ঘ.