ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোরেন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারাবন্দি আব্দুল জলিলের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন।
এ অবস্থায় জলিল পরিবারের সদস্যরা তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য কারা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে।
আব্দুল জালিলের স্ত্রী শাহানা জলিলের বরাত দিয়ে আব্দুল জলিলের সহকারী মো.আকরাম হোসেন জানান, ডিআইজি প্রিজন বুধবার রাতে রেহানা জলিলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি তার স্বামীকে বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে ডিআইজি প্রিজনের কাছে আবেদন জানিয়েছেন।
আব্দুল জলিলকে গত বছরের ২৯ মে গ্রেপ্তার করা হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে গত বছরের ১৫ জুলাই ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
ডিআইজি প্রিজন মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি বুধবার রাতে জলিল সাহেবের সঙ্গে দেখা করেছি। ওনার স্ত্রীর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। রোববার মেডিকেল বোর্ড হওয়ার পরই আমরা জলিল সাহেবের অবস্থা সম্পর্কে বলতে পারবো।"
ল্যাব এইড গ্র"পের মিডিয়া কনসালটেন্ট মেসবাহ য়াযাদ বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আব্দুল জলিলের অবস্থা অপরিবর্তিত রয়েছে।
বিডিনিউজ টোরেন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমএ/১৫০৩ ঘ.
bdnews24