চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- রাউজান উপজেলার নোয়াপাড়া থেকে বুধবার গভীর রাতে র্যাব সদস্যরা পরিত্যক্ত অবস্থায় একটি একে-৪৭ রাইফেল, ১৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত একটা ২০ মিনিটে রাউজান নোয়াপাড়া গ্রামের পশ্চিম পুটিয়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় একে-৪৭ রাইফেল ও এর গুলি উদ্ধার করা হয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালানো হয়। এই ঘটনায় একটি মামলা হয়েছে।
এদিকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ১৩৬৮ বোতল হ্যানিকেন বিয়ার ও ১৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।
শেখ শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে র্যাবের একটি টহল দল পতেঙ্গা থানাধীন সি বিচ এলাকায় অভিযান চালিয়ে ৪৩ বোতল রয়েল ড্রাই জিন, একই থানাধীন কর্ণফুলী ১৬ নম্বর ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৯ বোতল রয়েল ড্রাই জিন ও ২৮ বোতল লন্ডনি রাম উদ্ধার করে। এছাড়া নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় হোটেল সেন্ট মার্টিনের পিছনের গেট থেকে বুধবার রাত বারটার দিকে একটি মাইক্রোবাস থেকে ১৩৬৮ বোতল হ্যানিকেন বিয়ার উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমএসবি/১৫২৩ ঘ.
bdnews24