২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এ কে এম শামসুদ্দিন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামসুদ্দিনকে কেনিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 05:44 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এ কে এম শামসুদ্দিনকে কেনিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ করেছে সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। কে এম শামসুদ্দিন বর্তমানে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে রয়েছেন। এদিকে পাকিস্তানে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার ইয়াসমিন মুর্শেদ গত মঙ্গলবার প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সঙ্গে দেখা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএইচবি/২৩৩৮ ঘ.