২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিনটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম বন্দর থানার নিউ মুরিং এলাকা থেকে বুধবার দুপুরে তিনটি আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নিজাম আখন্দ(২২), আবদুর রহমান গাজী(২৮) ও আল আমীন(২৪)। তিন জনই নিউমুরিং এলাকার আহমদ কলোনির বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 01:46 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর থানার নিউ মুরিং এলাকা থেকে বুধবার দুপুরে তিনটি আগ্নেয়াস্ত্রসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, নিজাম আখন্দ(২২), আবদুর রহমান গাজী(২৮) ও আল আমীন(২৪)। তিন জনই নিউমুরিং এলাকার আহমদ কলোনির বাসিন্দা। তাদের কাছ থেকে দুটি দেশে তৈরি পাইপগান, একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর পৌনে ১২টার দিকে নিউমুরিং আহমদ কলোনির একটি বাসা থেকে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে বাসায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি পাওয়া যায়। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা সিদ্দিক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৪০ ঘ.