২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে তিন দিন ধর্মঘট ডেকেছে বিসিএসের কোটাবিরোধীরা

বিসিএস-এ কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তিন দিনের ধর্মঘট ডেকেছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রী' ব্যানারে মিছিল এক সমাবেশ থেকে এ কর্মসূচি দেওয়া হয়। কয়েকশ শিক্ষার্থীর মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা কে এম সেলিম ২৬ থেকে ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস-এ কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার থেকে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তিন দিনের ধর্মঘট ডেকেছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রী' ব্যানারে মিছিল এক সমাবেশ থেকে এ কর্মসূচি দেওয়া হয়। কয়েকশ শিক্ষার্থীর মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতা কে এম সেলিম ২৬ থেকে ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, "এর মধ্যে দাবি মানা না হলে শনিবার সংবাদ সম্মেলন করে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।" তবে পরীক্ষা ধর্মঘটের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। গত প্রায় এক মাস ধরে কোটাবিরোধী আন্দোলনের কর্মসূচিতে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সক্রিয় দেখা গেলেও সোমবারের সমাবেশে ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণও ছিল লক্ষণীয়। সমাবেশে ছাত্রদলের মুহসিন হল শাখার যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বলেন, "আমরা মেধার মূল্যায়নের জন্যে এসেছি; সরকারের কাছে করুণার জন্য আসিনি। তাই দাবি মানা না হলে প্রয়োজনে সহিংস আন্দোলন হবে।" ছাত্রদল নেতা করিম সরকার, তারিকুল ইসলাম টিটু, মইনুল হক অনিও সমাবেশে বক্তব্য রাখেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী কোটাবিরোধী এ আন্দোলনকে ছাত্রশিবিরের সংগঠন গোছানোর কৌশল বলেই মনে করছে। সূর্যসেন হলের ছাত্র নাজমুল আলম নবীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ আন্দোলনকে কেন্দ্র করে শিবির ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। আন্দোলনের শুরু থেকেই সুর্যসেন হলের চিহ্নিত শিবিরের কর্মীরা তৎপর ছিল।" তিনি আরও বলেন, আগস্টের ঘটনায় ছাত্র-শিক্ষক মিলিয়ে এত বড় আন্দোলন হলেও ধর্মঘট ডাকা হয়নি। এখন হঠাৎ ধর্মঘট ডাকা হলে আমরা বেশ ক্ষতিগ্রস্ত হব। বর্তমানে বিসিএস নিয়োগের ক্ষেত্রে আদিবাসী, নারী, মুক্তিযোদ্ধা ও জেলা কোটা মিলিয়ে ৫৫ শতাংশ আসন সংরক্ষিত থাকে। তবে স