২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে দুটি পাটের গুদামে অগ্নিকাণ্ড

ঠাকুরগাঁও রোডে আমিন জুট মিলের দুটি পাটের গুদামে রোববার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁও দমকল স্টেশনের মাস্টার আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে এই দুটি পাটের গুদামে আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 11:24 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঠাকুরগাঁও, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও রোডে আমিন জুট মিলের দুটি পাটের গুদামে রোববার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁও দমকল স্টেশনের মাস্টার আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে এই দুটি পাটের গুদামে আগুন লাগে। তবে কিভাবে আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি। ঠাকুরগাঁও ও পীরগঞ্জ দমকল বাহিনী সাত ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুনে গুদামে রাখা এক হাজার এক'শ কুইন্টাল পাট, মেশিন ও অন্যান্য আসবাব পুড়ে গেছে। ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকারসহ কয়েকজন সরকারি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭২০ ঘ.