২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা

পর্যটন নগরী কক্সবাজারে এখন ঠাঁই নেই, ঠাঁই নেই অবস্থা। সৈকতের বালিয়াড়ি আর শহরজুড়ে কেবল মানুষ আর মানুষ। হোটেল না পেয়ে সৈকতেই রাত কাটাচ্ছেন অনেকে। টানা তিন দিনের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে এরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি আনছার হোসেনের কাছে অনেকেই অভিযোগ করেন, চাহিদা বেশি থাকা থাকায় হোটেলগুলো তাদের ভাড়া বাড়িয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

আনছার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি কক্সবাজার, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈকতের চেয়ার ব্যবসায়ী সুরত আলমের ধারণা, কক্সবাজারে এখন পর্যটকের সংখ্যা ৫ লাখ। কক্সবাজার আবাসিক গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদারের মত, তিন লাখের কম হবে না। তবে সংখ্যায় যাই হোক, পর্যটন নগরী কক্সবাজার এখন লোকে লোকারণ্য। সৈকত থেকে শুরু করে শহরের হোটেলগুলোতে ঠাঁই নেই, ঠাঁই নেই অবস্থা। একুশে ফেব্র"য়ারির সঙ্গে টানা দুদিন সরকারি ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এসে ভিড় জমিয়েছেন এখানে। হোটেলে কক্ষ পেতে অনেককেই হন্যে হয়ে ঘুরতে হয়েছে। অনেকের রাত কাটছে সৈকতে কিংবা রাস্তায়। এদের অভিযোগ, পর্যটক সংখ্যা বেড়ে যাওয়ায় হোটেলগুলো ভাড়া বাড়িয়ে দিয়েছে। এ বিষয়টি অবশ্য পুলিশের নজরে না থাকলেও তারা জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিন দিন সরকারি ছুটিতে বেড়ানোর জন্য কক্সবাজার শহরের শতাধিক হোটেল প্রায় একমাস আগেই অগ্রিম বুকিং দিয়ে রেখেছিলেন পর্যটকরা। গেস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের আবাসিক হোটেল, মোটেল ও গেস্টহাউজগুলোর ধারণ ক্ষমতা প্রায় ৫০ হাজার। ২১ থেকে ২৩ ফেব্র"য়ারির জন্য হোটেলগুলোর রুম একমাস আগেই বুকিং হয়ে যায়। তার ধারণা, বৃহস্পতিবার ও শুক্রবার এ দুদিনেই কক্সবাজারে পর্যটক এসেছে ৩ লক্ষাধিক। সৈকতের কিটকট (চেয়ার) ব্যবসায়ী সুরত আলম মনে করেন, পর্যটকের সংখ্যা পাঁচ লাখ। তিনি বলেন, "এর আগে এতো মানুষ আর কখনও একসঙ্গে কক্সবাজারে দেখিনি। গত দুদিনে পর্যটকবাহী বাসই এসেছে এক হাজারের বেশি। এছাড়া শত শত প্রাইভেট কার তো রয়েছেই।" ঢাকার মালিবাগ থেকে সপরিবারে এসেছেন ষাটোর্ধ্ব বয়সী ছমিরন বেগম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবছর শীতকাল আসলেই কক্সবাজার আসতে ইচ্ছা করে। তাই পরিবারের সবাইকে নিয়ে কক্সবাজার এসেছি।" তার ছেলে আবদুল করিম জানান, কক্সবাজারে এসে এতো মানুষ দেখে ভালো লাগলেও আবাসিক হোটেলগুলোর গলাকাটা ব্যবসার কারণে অল্প বাজেট নিয়ে আসা লোকজন যে কোন মুহূর্তে বিপদে পড়তে পারেন। সিলেট থেকে আসা দম্পতি মামুনুর রশিদ ও সাবেক্ন্নুাহার এবারই প্রথম কক্সবাজার এলেন। সাবেক্ন্নুাহার বলেন, "কক্সবাজার সমুদ্র সৈকত বাঙালির গর্ব। এখানে যে একবার আসবে তাকে বারবার আসতে হবে।" হোটেল, মোটেল বা গেস্টহাউসে কক্ষ না পেয়ে কয়েক হাজার মানুষ রাস্তায় রাত কাটিয়েছে বৃহস্পতিবার। এদের বেশিরভাগই তরুণ। কুমিল্লা থেকে আসা ৫০ সদস্যের দলের একজন মুহিব বিন মালিক। তিনি বলেন, "কক্সবাজারে যে আগেই হোটেল বুকিং দিয়ে আসতে হয়, তা জানা ছিল না। তাই বৃহস্পতিবার রাতটা সমুদ্র পাড়ে বসেই কাটাতে হয়েছে।" বগুড়া থেকে আসা শ্যামলী পরিবহনের চালক আবদুল আজিজ জানান, বেড়াতে আসা শতাধিক বাসের যাত্রীকে বৃহস্পতিবার রাত কাটাতে হয়েছে রাস্তায়। হোটেল সী-গালের ব্যবস্থাপনা পরিচালক মাসুম ইকবাল বলেন, "পর্যটকের ভিড় সারাবছর থাকে না। কয়েকটা দিবসকে উপলক্ষ করে ভিড় বাড়ে।" তার হোটেলে ভাড়া বাড়ানো হয়নি দাবি করে তিনি জানান, মাঝারি মানের হোটেলগুলোতে কখনও কখনও ভাড়া বাড়ানো হয়। কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম সালাউদ্দিন জানান, হাজার হাজার পর্যটকের নিরাপত্তায় পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হোটেল মোটেল গুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি তার নজরে নেই বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০৬ ঘ.