২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো গেছেন পুলিশ সদস্যর একটি দল

বাংলাদেশ পুলিশ বাহিনীর ১২৫ সদস্যর একটি দল শুক্রবার গভীর রাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গোর উদ্দেশে ঢাকা ছেড়েছে। জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে তারা কঙ্গো রওনা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 07:12 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ পুলিশ বাহিনীর ১২৫ সদস্যর একটি দল শুক্রবার গভীর রাতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গোর উদ্দেশে ঢাকা ছেড়েছে। জাতিসংঘের ভাড়া করা একটি বিমানে তারা কঙ্গো রওনা দেন। শনিবার পুলিশ হেডকোয়াটার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২৫ সদস্যের এ টিমের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ সুপার মীর শহীদুল ইসলাম। জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে তাদের বিদায় জানান পুলিশের সহকারি মহা পরিদর্শক (ইউএনডেস্ক) মো. একরামুল হাবীব। বর্তমানে কঙ্গো, পূর্ব তিমুর, আইভরিকোস্ট ও সুদানে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জিএনএ/১৩০৭ ঘ.