গাজীপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর এরশাদ নগরে শুক্রবার ভোরে বলাকা পরিবহনের বাসে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৯২ টাকা ও ৩টি মোবাইল সেট নিয়ে গেছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাস (ঢাকা মেট্টো-জ-১১-০৯০০) চালক মনির হোসেন (২৭) ও তার দুই সহকারী ইলিয়াস (২৫) ও জামির হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, গাজীপুর থেকে ঢাকাগামী বাসটি এরশাদ নগরে থামামাত্র ১২/১৩ জন ডাকাত অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে লুটপাট করে সেখানেই নেমে যায়।
এ ঘটনায় বাসযাত্রী রেজাউল করিম মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলজাহতে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24