২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচারকালে কুষ্টিয়ায় ছয়'শ বস্তা ইউরিয়া সারসহ দুজন গ্রেপ্তার

শহরের দুইটি সড়কে যানবাহনে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ছয়'শ বস্তা চোরাই সারসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 09:20 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

কুষ্টিয়া, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের দুইটি সড়কে যানবাহনে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে ছয়'শ বস্তা চোরাই সারসহ দুই চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের চৌড়হাস ফয়সাল মার্কেট পুলিশ লাইনের সামনে প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে দুইটি ট্রাক থামিয়ে তল্লাশি করে ছয়'শ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। তল্লাশিকালে সার পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় দুই চোরাকারবারীকে। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া জেলার মালগ্রাম উত্তরপাড়া গ্রামের তারা মিয়া (৩৫) ও যশোরের কাশিমপুর গ্রামের সেকান্দার আলী। মাইন উদ্দিন জানান, চোরাই পথে খুলনা থেকে বগুড়া নন্দীগ্রামে পাচারকালে এই বিপুল পরিমাণ সারসহ ট্রাক দুইটি আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৫১৪ ঘ.