২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ বন্দর করার উদ্যোগ নেওয়া হবে: এনবিআর চেয়ারম্যান

ভোমরা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ বন্দরে রুপান্তরে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শুল্ক স্টেশনটির অন্যান্য সমস্যা নিরসনের জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার ভোমরা শুল্ক স্টেশন পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুল মজিদ এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

সাতক্ষীরা, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোমরা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ বন্দরে রুপান্তরে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শুল্ক স্টেশনটির অন্যান্য সমস্যা নিরসনের জন্য প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার ভোমরা শুল্ক স্টেশন পরিদর্শন ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুল মজিদ এ কথা বলেন। ভোমরা শুল্ক স্টেশনে পরিদর্শনের সময় এনবিআর চেয়ারম্যানের কাছে স্টেশনের চিত্র তুলে ধরেন শুল্ক বিভাগের কর্মকর্তারা। ব্যবসায়ী নেতারা শুল্ক স্টেশন দিয়ে পণ্য আনা নেওয়ায় বেনাপোল কাষ্টমস কর্তৃপক্ষের সৃষ্ট বাধা দুর করার দাবি জানান। এ ছাড়া অবকাধামোগত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ ভারতের ঘোজাডাঙ্গার মত ভোমরা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরের দাবি তোলেন তারা। ব্যবসায়ী নেতাদের দাবির যথার্থতা স্বীকার করে এনবিআর চেয়ারম্যান বলেন, ভোমরা শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যেই প্রশাসনিকভাবে স্টেশনটির সমস্যা দূরীকরণে পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্দর থেকে সাতক্ষীরা পর্যন্ত রাস্তার দূরাবস্থার কথা স্বীকার করে তিনি জানান, অচিরেই রাস্তা পুনর্নির্মাণের ব্যবস্থা করা হবে। বন্দর পরিদর্শনের সময় কাস্টমস্-এর উর্ধ্বতন কর্মকর্তারা ও জেলা প্রশাসক মোহাম্মদ কেফায়েত উল্লাহ উপস্থিত ছিলেন। ভোমরা শুল্ক স্টেশন থেকে ফিরে সার্কিট হাউসে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এনবিআর চেয়ারম্যান ভোমরা শুল্ক স্টেশন উন্নয়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা পুনর্ব্যক্ত করেন। সভায় ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন- ব্যবসায়ী ও চেম্বার অব কমার্স কর্মকর্তা আজাহার হোসেন, শেখ নুরুল হক, আশরাফুজ্জামান আশু প্রমুখ। এছাড়া এনবিআর চেয়ারম্যান কালিগঞ্জ উপজেলার নলতায় খান বাহাদুর আহসান উল্লাহ বইমেলা উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/এমএসবি/২১৩৬ ঘ.