২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের সহকারী এস্টেট ম্যানেজারে বিরুদ্ধে দুর্নীতির মামলা

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পত্তির উৎসের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম বন্দরের সাময়িক বরখাস্ত হওয়া সহকারী ম্যনেজার (এস্টেট) জিল্লুর রহমান ও তার স্ত্রী আজীজা সেলিমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের চট্টগ্রামের উপ পরিচালক আবু মো. আরেফ সিদ্দিকী মঙ্গলবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন ও সম্পত্তির উৎসের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম বন্দরের সাময়িক বরখাস্ত হওয়া সহকারী ম্যনেজার (এস্টেট) জিল্লুর রহমান ও তার স্ত্রী আজীজা সেলিমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের চট্টগ্রামের উপ পরিচালক আবু মো. আরেফ সিদ্দিকী মঙ্গলবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেন। ডবলমুরিং থানার উপ পরিদর্শক মোহাম্মদ শাহানূর মামলা হওয়ার কথা স্বীকার করেছেন। বাদী আবু মো. আরেফ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক কোটি ১৮ লাখ ২২ হাজার ৪২৮ টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জন এবং ৩৩ লাখ ৩৮ হাজার ৪৩৩ টাকার সম্পদের তথ্য গোপনের দায়ে জিল্লুর রহমান ও তার স্ত্রী আজীজা সেলিমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।" তিনি জানান, এ দুজনের দেওয়া সম্পদ বিবরণীর পর কমিশনের অনুসন্ধানে ৮৪ লাখ ৮৩ হাজার ৯১৪ টাকার সম্পদের উৎস পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/২০২৮ ঘ.