২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারে যাওয়ার বাতলানো পথ

মহান একুশে ফেব্র"য়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য জনসাধারণকে নির্দিষ্ট কয়েকটি পথ দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত শহীদ মিনারের আশপাশের এলাকায় চলাচলে নিয়ন্ত্রণ আরোপের কথাও জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 04:44 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহান একুশে ফেব্র"য়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য জনসাধারণকে নির্দিষ্ট কয়েকটি পথ দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত শহীদ মিনারের আশপাশের এলাকায় চলাচলে নিয়ন্ত্রণ আরোপের কথাও জানানো হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য ভবন পার হয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় ও নিউ মার্কেট ক্রসিং হয়ে হোম ইকনোমিক্স ও ইডেন কলেজের সামনের রাস্তা দিয়ে আজিমপুর/ইডেন কলেজ মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে। চানখারপুল এলাকা থেকে বকশিবাজার মোড় হয়ে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হলের সামনের রাস্তা দিয়েও শহীদ মিনারে যাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরনো হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ক্রসিং, বাংলা একাডেমী, টিএসসি সড়ক দ্বীপ হয়ে উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ি মোড় ও নিউ মার্কেট ক্রসিং পার করে পিলখানা সড়ক দিয়ে ১ নম্বর গেট হয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করা যাবে। এছাড়া পুরানো ঢাকা ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আজিমপুর সড়ক, নিউ মার্কেট ক্রসিং, পিলখানা সড়ক, নিউ মার্কেট ১নং গেটের পাশ দিয়ে গোরস্থানে যাওয়া যাবে। শহীদদের কবর জিয়ারতের পর আজিমপুর গোরস্থানের প্রধান ফটক (দক্ষিণ দিকের) দিয়ে বের হয়ে আজিমপুর সড়ক হয়ে ইডেন কলেজ মোড়, পলাশী মোড় হয়ে সলিমুল্লাহ হলের সামনে দিয়ে ফুলার রোড মোড় হয়ে জগন্নাথ হলের পাশ দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে। বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত টিএসসি সড়কদ্বীপ থেকে শহীদ মিনার, মেডিকেল কলেজ ও বকশিবাজার যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। উপাচার্য ভবন গেট থেকে ফুলার রোড মোড় পর্যন্ত এবং দোয়েল চত্বর থেকে কার্জন হলের পশ্চিম পাশ দিয়ে চানখারপুল পর্যন্ত যাওয়ার রাস্তাও বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএনডি/এমএইচবি/২২৩৭ ঘ.