২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারে র‌্যাবের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আকাশে হেলিকপ্টারে চক্কর দেবে র‌্যাবের বিশেষ সদস্যরা। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর প্রধান সুলতান মো. নুরানী এ তথ্য জানান। শহীদ মিনারেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আকাশে হেলিকপ্টারে চক্কর দেবে র‌্যাবের বিশেষ সদস্যরা। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৩ এর প্রধান সুলতান মো. নুরানী এ তথ্য জানান। শহীদ মিনারেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। একুশে ফেব্র"য়ারি উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার বিকেলেই র‌্যাব সদস্যরা ডগ স্কোয়াডের কুকুর নিয়ে শহীদ মিনার বেদীতে তল্লাশি চালায়। কমান্ডার নুরানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ফেব্র"য়ারিতে অন্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে র‌্যাবের ৬০০ সদস্য মোতায়েন থাকবে। সাদা পোশাকে থাকবে র‌্যাবের আরও ২০০ সদস্য।" সাধারণ মানুষের শহীদ মিনারে প্রবেশ করতে র‌্যাবের ছয়টি চেকপোস্ট (তদন্ত চৌকি) পার হতে হবে। তদন্ত চৌকিগুলো বসানো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ফুলার রোড, টিএসসি, দোয়েল চত্বর ,পলাশী, চাঁনখারপুল ও বিডিআর গেটে। র‌্যাব-৩ এর মিডিয়া উইং-এর ক্যাপ্টেন রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাধারণ জনতার নিরাপত্তা নিশ্চিত করতে শহীদ মিনার এলাকায় পর্যবেক্ষণ চৌকি (অবজারবেশন টাওয়ার) স্থাপন করা হয়েছে।" র‌্যাবের কয়েকটি ছোট দলকে শহীদ মিনার এলাকার বিভিন্ন ভবনের ছাদেও মোতায়েন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /একেএম/এমএইচবি/২১৩৫ ঘ.