ঢাকা,ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় মঙ্গলবার ভোরে গণ পিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। এই ঘটনায় অপর এক ডাকাত আহত হয়।
পৃথক এক ঘটনায় কাফরুল থানা পুলিশ মঙ্গলবার সকালে অজ্ঞাত এক তরুণীর খন্ডিত দেহ একটি বড় ট্র্যাভেল ব্যাগ থেকে উদ্ধার করেছে।
দক্ষিণখান থানার সহকারি উপ পরিদর্শক শ্যামল কুমার হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে কয়েকজন ডাকাত নর্দাপাড়ায় ঢুকে। এলাকার লোকজন টের পেয়ে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। এসময় ডাকাতরা পালানো চেষ্টা করলে তিনজন ডাকাত জনতার হাতে ধরা পড়ে।
পরে গণ পিটুনীতে ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, এই এলাকায় সা
bdnews24