২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বিকল্প ফসল ফলাতে হবে: সিএস করিম

জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বিকল্প ফসল উৎপাদনের ওপর জোর দিয়েছেন কৃষি উপদেষ্টা ড. সিএস করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 07:13 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

পটুয়াখালী, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বিকল্প ফসল উৎপাদনের ওপর জোর দিয়েছেন কৃষি উপদেষ্টা ড. সিএস করিম। তিনি বলেছেন, "প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। ভবিষ্যতেও যে দুর্যোগ হবে না, তা বলা যায় না। জলবায়ুর প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাই জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বিকল্প ফসল উৎপাদনের জন্য এখনই কাজ শুরু করতে হবে।" সোমবার রাতে পটুয়াখালী সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, "খাদ্য নিরাপত্তা একটা দেশের ভূখণ্ডের নিরাপত্তার মতোই জরুরি বিষয়।" কৃষকদের জাতীয় নায়ক আখ্যায়িত করে বাংলাদেশের শস্যভাণ্ডার হিসাবে পরিচিত বরিশাল অঞ্চলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সবার প্রতি আহ্বান জানান সিএস করিম। উচ্চ ফলনশীল ধান ও শাক-সব্জি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে কৃষি উপদেষ্টা বলেন, "বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের বিশাল এলাকা বছরের বেশির ভাগ সময় অনাবাদি থাকে। আসুন সবাই প্রতিজ্ঞা করি, এক ইঞ্চি জায়গাও আমরা খালি রাখব না।" খাদ্যে নিরাপত্তা অর্জনে গণমাধ্যমের ভূমিকারও ওপরও জোর দেন তিনি। ড. সিএস করিম আউস ও আমন মৌসুমে পটুয়াখালী জেলার অকেজো ও বিকল পাম্প গুলো সচল রাখার নির্দেশ দেন। পটুয়াখালী জেলা প্রশাসক মীর মশিউর আলমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দক্ষিণাঞ্চলীয় প্রধান প্রকৌশলী আবু তাহের খন্দকার, পাউবো'র অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান, কৃষি স