ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব ও উপ-সচিব পর্যায়ের কয়েকটি পদে সোমবার রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ জারি করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুশফিকুর রহমানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব করা হয়েছে। এর আগে তাকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের সদস্য হিসেবে বদলি করা হলেও আদেশটি বাতিল করা হয়।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব মমতাজ বেগমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) নিয়োগ এবং ওএসডি উপ-সচিব আব্দুল হামিদকে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেনকে বদলি করে একই বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএনডি/১৯৩৫ ঘ.
bdnews24