রাজবাড়ী, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের দায়ে রাজবাড়ীতে এক যুবককে যাবজ্জবীন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বেলায়েত হোসেন এই রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত যুবকের নাম আইয়ুব আলী ওরফে বুনা। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার উদয়পুর গ্রামে।
২০০৪ সালের ১৪ আগষ্ট বুনা গ্রামের ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করে। এই ঘটনায় শিশুটির মা ফরিদা খাতুন রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫৬ ঘ.
bdnews24