ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আইন সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের বিষয়বস্তু গণমাধ্যমে প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দফা সংলাপের সার-সংক্ষেপও প্রকাশ হবে।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সোমবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। দ্বিতীয় দফা সংলাপের আমন্ত্রণপত্র দলগুলোর কাছে মঙ্গলবার থেকে পাঠানো হতে পারে বলে জানান তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, "সংলাপের আমন্ত্রণ জানিয়ে আগামীকাল (মঙ্গলবার) থেকে রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠানো শুরু হতে পারে। তাদের সঙ্গে কী নিয়ে আলোচনা হবে, চিঠি পাঠানোর পর আমরা তা গণমাধ্যমকে জানিয়ে দেব।"
প্রথম দফা সংলাপে দলগুলো কমিশনের সঙ্গে কোন কোন বিষয়ে একমত এবং কোন কোন বিষয়ে দ্বিমত পোষণ করেছে, তার একটি সারসংক্ষেপও গণমাধ্যমে তুলে ধরা হবে বলে নির্বাচন কমিশনার জানান।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শামসুল হুদা স
bdnews24