২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন সচিবের নিয়োগ অবৈধ: হাইকোর্ট

ভারপ্রাপ্ত আইন সচিব কাজী হাবিবুল আওয়ালের নিয়োগ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অবসরপ্রাপ্ত জেলা জজ মো. আফতাফ উদ্দিনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহিদুল ইসলামের বেঞ্চ এ রায় দেয়। আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাবিবুল আওয়ালকে গত বছরের ২৮ জুন ভারপ্রাপ্ত আইন সচিব নিয়োগ দেওয়া হয়। এতে অনিয়মের অভিযোগ এনে নিয়োগের বৈধতা নিয়ে মো. আফতাব উদ্দিন ওই বছরের ৫ জুলাই হাইকোর্টে রিট আবেদন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 10:58 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারপ্রাপ্ত আইন সচিব কাজী হাবিবুল আওয়ালের নিয়োগ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। অবসরপ্রাপ্ত জেলা জজ মো. আফতাফ উদ্দিনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহিদুল ইসলামের বেঞ্চ এ রায় দেয়। আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাবিবুল আওয়ালকে গত বছরের ২৮ জুন ভারপ্রাপ্ত আইন সচিব নিয়োগ দেওয়া হয়। এতে অনিয়মের অভিযোগ এনে নিয়োগের বৈধতা নিয়ে মো. আফতাব উদ্দিন ওই বছরের ৫ জুলাই হাইকোর্টে রিট আবেদন করেন। ৮ জুলাই হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া কেন অবৈধ নয়, জানতে চেয়ে সরকার ও হাবিবুলের প্রতি রুল জারি করে। রিটের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ করে সোমবার আদালত ভারপ্রাপ্ত আইন সচিবের নিয়োগ অবৈধ ঘোষণা করে। রায়ের কপি অবিলম্বে সংস্থাপন মন্ত্রণালয়, আইন উপদেষ্টা ও প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএনডি/এমএ/১৬৫১ঘ.