২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীন বিচার বিভাগের কাজ করা দেখব: উইলিয়াম স্লো

কানাডার আইনজীবী উইলিয়াম স্লোন বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর কী ভাবে কাজ করছে এবং শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ বন্দী রাজনীতিবিদদের বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা তিনি পর্যবেক্ষণ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কানাডার আইনজীবী উইলিয়াম স্লোন বলেছেন, বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর কী ভাবে কাজ করছে এবং শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ বন্দী রাজনীতিবিদদের বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা তা তিনি পর্যবেক্ষণ করবেন। রোববার বিকালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে তার গুলশানের বাসায় সাক্ষাৎ শেষে আমেরিকান জুরিস্ট অ্যাসোসিয়েশনের কানাডা চ্যাপ্টারের সভাপতি উইলিয়াম স্লোন বলেন, "এখানে যা ঘটছে তার অনেক কিছু নিয়েই আমরা উদ্বিগ্ন।" বাংলাদেশে আসার উদ্দেশ্য জানতে চাইলে তিনি আরও বলেন, "আমি একজন আইনজীবী। কিন্তু আমি কাউকে প্রতিনিধিত্ব করতে আসিনি। এখানে আমার অনেক বন্ধু রয়েছে। আর, আমি ইন্টারন্যাশনাল অর্গাআইজেশন অফ ডেমোক্রেটিক ল' ইয়ার এবং আমেরিকান জুরিস্ট অ্যাসোসিয়েশনের ম্যানডেট নিয়েই বাংলাদেশে এসেছি।" সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, বাংলাদেশে কানাডার হাইকমিশনার ও কয়েকটি এনজিও'র সঙ্গে কথা বলবেন তিনি। তার পর্যবেক্ষণ ও মতবিনিময়ের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে ইন্টারন্যাশনাল অর্গাআইজেশন অফ ডেমোক্রেটিক ল'ইয়ার এবং আমেরিকান জুরিস্ট অ্যাসোসিয়েশনে জমা দেবেন বলে স্লোন জানান। শেখ হাসিনার মামলার বিষয়ে মতামত জানতে চাইলে তিনি বলেন,"মামলাগুলো এখনো আমি পুরোপুরি দেখিনি। আশাকরি তার মামলার কার্যক্রম দেখতে পারব। তবে তার বিরুদ্ধে দু'টি মামলা দেওয়া হয়েছে এবং আরো ২০টি মামলা দেওয়া হবে বলে শুনলাম।" হাসিনার সঙ্গে দর্শনার্থী ও আইনজীবীদের সাক্ষাতের ক্ষেত্রেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলেও তিনি শুনেছেন বলে জানান। শেখ হাসিনার স্বাস্থ্যের বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি। জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, স্লোন তার স্ত্রী আইভি রহমানকে চিনতেন। তাই সমবেদনা জানাতেও স্লোন এসেছেন। শেখ হাসিনার শারীরিক অবস্থাও তিনি জানতে চেয়েছেন। জিল্লুর বলেন, "উইলিয়াম স্লোন আওয়ামী লীগের দাওয়াতে বাংলাদেশে আসেননি। তিনি নিজ উদ্যোগে এসেছেন।" জিল্লুর রহমানের সঙ্গে স্লোনের সাক্ষাতের সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, দলের বিষয়ক সম্পাদক ও শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মহমুদ এবং মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপু মণিও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২১৪৯ ঘ.