মৌলভীবাজার, র্ফের"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলে শনিবার দুপরে পুলিশের এক উপ-পরিদর্শক ও এক কনেষ্টবলকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করেছে দুর্বত্তরা। আহতদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন- শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক কে এম নজরুল ও কনেষ্টবল মাজহারুল ইসলাম।
উপ-পরিদর্শক কে এম নজরুল জানান, বেলা ১২টার দিকে দু'জন কনস্টেবলসহ তিনি কালাপুর ইউনিয়নের জাগছড়া চা বাগানে ওয়ারেন্টভূক্ত আসামি পরমা গোয়ালার ছেলে দীপচাঁন গোয়ালাকে ধরতে য়ান।কিন্তু আসামিদের ধরতে পারেননি।
তিনি জানান, ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের রাজাপুর এলাকার কনকপুর ভিলার সামনে দেখতে পান সেগুন কাঠ বোঝাই একটি জীপ গাড়ি দাঁড়িয়ে আছে। চোরাই কাঠ সন্দেহে তিনি কাগজপত্র দেখতে চান। এ সময় কাঠের মালিক কনকপুর ভিলার হাবিবুর রহমানের ছেলে রিপন তাদের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হন। এক পযায়ে রিপন তার ৪/৫সহযোগি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।
কে এম নজরুল জানান, হামলাকারীদের হাতে লাঠিসোটা ও দা ছিল। তারা তাকে লাঠি দিয়ে পেটায় ও কনষ্টেবল মাজহারুল ইসলাম কে দা দিয়ে কোপায়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক নজিবুস শহীদ জানান ,দুই পুলিশ সদস্যকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
সন্ধা ৬টায় শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ সুপারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৯ ঘ.
bdnews24