২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর খামারে বার্ড ফ্লু: আক্রান্ত মুরগি মেরে ফেলা হচ্ছে

শনিবার রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি মুরগির খামারে বার্ড ফ্লু সনাক্ত হয়েছে। রোগের বিস্তার ঠেকাতে শনিবার সন্ধ্যা থেকেই ওই খামারে মুরগি নিধন শুরু হয়েছে। 'ওমেগা পোল্ট্রি ফার্ম' নামের ওই খামারের কর্মী আতাউর রহমান নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার দুপুরে মুরগির মধ্যে রোগের লক্ষণ দেখার পর সরকারের সংশ্লিষ্ট দপ্তরে খবর দেওয়া হয়। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - শনিবার রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি মুরগির খামারে বার্ড ফ্লু সনাক্ত হয়েছে। রোগের বিস্তার ঠেকাতে শনিবার সন্ধ্যা থেকেই ওই খামারে মুরগি নিধন শুরু হয়েছে। 'ওমেগা পোল্ট্রি ফার্ম' নামের ওই খামারের কর্মী আতাউর রহমান নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার দুপুরে মুরগির মধ্যে রোগের লক্ষণ দেখার পর সরকারের সংশ্লিষ্ট দপ্তরে খবর দেওয়া হয়। সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এসে বার্ড ফ্লু রোগ শনাক্ত করেন।" খামারটি উত্তর বাড্ডার বড় বেরাইদ এলাকায় এ কে এম রহমতউল্লাহ ডিগ্রী মহাবিদ্যালয়ের পাশে অবস্থিত। শনিবার রাত সাড়ে ৯টায় জেলা পশু সম্পদ কর্মকর্তা ড: সাইদুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মুরগি নিধন শুরু হয়। খামারটির প্রায় দেড় লাখ মুরগির মধ্যে এ পর্যন্ত ২০ হাজার নিধন করা হয়েছে। সব মুরগি নিধন সম্পন্ন করতে আরও দু'/তিনদিন লাগবে বলে তিনি জানান। কর্মচারি নয়ন জানান, তাদের খামারে দেড় লাখেরও বেশি মুুুরগি রয়েছে। কীভাবে এ রোগের সংক্রমণ হলো সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। তিনি দাবি করেন পাঁচতলা ভবনবিশিষ্ট এই মুরগি খামারে শুরু থেকে সতর্কতার কোন ঘাটতি ছিল না। এর আগে পশু সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক সুনীল চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঐ খামার থেকে বার্ড ফ্লু যাতে ছড়াতে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঐ খামারের মুরগির খাবার এবং বর্জ্যও ধ্বংস করে ফেলা হবে।" খামারের মালিক আলীস আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বার্ড ফ্লু আক্রান্ত হয়ে আমার খামারের প্রায় ১২ কোটি টাকার ক্ষতি হয়েছে। সরকার প্রতি মুরগির জন্য ৬০ টাকা ক্ষতিপূরণ দিচ্ছেন । এটা আমাদের জন্য পর্যাপ্ত নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/জিএমএ/এসকে/২২০২ঘ.