ফেনী, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার লেমুয়া ব্রিজ এলাকায় শুক্রবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে দুইজন নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক লুৎফুর রহমান জানান, রাত ২টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বাধন পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো-০-১১-০৬০) লেমুয়া ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-৬৫৬১) ধাক্কা দেয়। এতে বাস চালকের সহকারী মো. দেলোয়ার হোসেন (২৫) ও বাসযাত্রী মোহাম্মদ উল্লাহ (২৫) নিহত হন। আহত হন ১২ বাসযাত্রী।
নিহত দেলোয়ার হোসেন নোয়াখালী সদরের আতাইশপুর গ্রামের মো. রহিম উল্লাহর ছেলে। মোহাম্মদ উল্লাহ একই উপজেলার হুগলী গ্রামের সফিউল্লাহর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৬ ঘ.
bdnews24