চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্পের কাছে শুক্রবার গভীর রাতে সিএনজি অটো রিকশার ধাক্কায় জামাল হোসেন(৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জামাল সরাইপাড়া হাজি ক্যাম্পের রূপবান কলোনির বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক জহির আহমেদ জানান, রাত ১২টার দিকে পাহাড়তলী হাজি ক্যাম্প গেইটের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় একটি সিএনজি অটোরিকশা জামালকে ধাক্কা দেয়। গুরুতর আহত জামালকে হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।
পুলিশ অটোরিকশাটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এমআই/১৫০৯ ঘ.
bdnews24