সাতক্ষীরা প্রতিনিধি কামরুল হাসান
সাতক্ষীরা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সন্দেহভাজন জঙ্গী গ্রেপ্তারের অভিযানে শুক্রবার দেবহাটা উপজেলার শিমুলিয়া গ্রাম থেকে র্যাব ৪৬টি গ্রেনেড উদ্ধার করেছে বলে গ্রামের লোকজন জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৃহস্পতিবার সকালে র্যাবের একটি দল গ্রামের নজরুল ইসলাম ঘরামির বাড়ির পাশ থেকে ওই গ্রেনেড উদ্ধার করে।
র্যাব মহা পরিচালক খন্দকার হাসান মাহমুদ ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযানের সত্যতা স্বীকার করেন। তবে গ্রেনেড উদ্ধারের খবর নিশ্চিত করেননি তিনি। অন্যদিকে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হাকিম 'লোকমুখে অভিযান ও গ্রেনেড উদ্ধারের ঘটনা শুনেছেন' বলে জানিয়েছেন।
গ্রামবাসী জানায়, সকালে র্যাবের একটি দল নজরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। তারা বাড়ির পাশের পুকুর পাড়ে মাটি খুঁড়ে ওই গ্রেনেডগুলো উদ্ধার করে। র্যাব নজরুল ইসলাম ঘরামিকে আটক করে নিয়ে যায় বলে তার প্রতিবেশীরা জানিয়েছে। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল ইসলামও এলাকাবাসীর উদ্বৃতি দিয়ে জানান, নজরুলকে র্যাব নিয়ে গেছে।
র্যাবের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
শনিবার বেলা ১১ টায় র্যাব সদর দপ্তরে একটি সংবাদ সম্মেলনে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তবে গ্রেনেড উদ্ধার বা বড় ধরণের জঙ্গী গ্রেপ্তার সংবাদ সম্মেলনের বিষয়বস্তু কিনা তা জানাননি কর্মকর্তাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/
bdnews24