২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ সিটি ও ৭ পৌর এলাকায় ২৪ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন আগামী ২৪ মার্চ চারটি সিটি করপোরেশন ও সাতটি পৌর এলাকার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 04:05 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন কমিশন আগামী ২৪ মার্চ চারটি সিটি করপোরেশন ও সাতটি পৌর এলাকার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়। বৃহস্পতিবার 'ভোটার তালিকা বিধি, ২০০৮' এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নির্বাচন কমিশন খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেয়। তথ্য বিবরণীতে জানানো হয়, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট এই চারটি সিটি করপোরেশন এবং শরিয়তপুর, সীতাকুণ্ড, কক্সবাজার, গোপালগঞ্জ, শ্রীপুর, ফুলবাড়িয়া ও মানিকগঞ্জ পৌরসভায় আগামী ১৮ ফেব্র"য়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকায় কোনো ভুল থাকলে ৫ মার্চের মধ্যে তা সংশোধন করা যাবে। ১৬ মার্চ এ সব বিষয় নিস্পত্তি করা হবে। এরপর ২৪ মার্চ কমিশন এসব এলাকার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/জেকে/২১৫৩ ঘ.