২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লায়ন সিনেমা হলে আগুন

নগরীর লায়ন সিনেমা হলে বৃহস্পতিবার সান্ধ্যকালীন প্রদর্শনী শুরুর আগে আগুনে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর লায়ন সিনেমা হলে বৃহস্পতিবার সান্ধ্যকালীন প্রদর্শনী শুরুর আগে আগুনে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হয়নি। প্রত্যক্ষদর্শী ও দমকল বাহিনীর কর্মীরা জানান, সান্ধ্যকালীন প্রদর্শনী শুরুর আগে সিলিংয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে হলটির সিলিংয়ের অধিকাংশ পুড়ে যায় এবং শীতাতপ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। সিনেমা হলটির অন্যতম পরিচালক মো. সানাউল্লাহ জানান, সান্ধ্যাকালীন প্রদর্শনী শুরুর আগে হঠাৎ করে সিলিংয়ে আগুন লেগে যায়। দমকল বাহিনীর কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, এসময় পরিচ্ছনতা কর্মীরা ছাড়া হলের ভিতরে কেউ ছিলেন। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে সিলিং পুড়ে যাওয়ায় এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরবর্তী প্রদর্শনী বাতিল করা হয়েছে। সানাউল্লাহ জানান, ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে আবার হল চালু করতে এক সপ্তাহ সময় লাগতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৪৮ ঘ.