ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাল রপ্তানি বন্ধ করা প্রসঙ্গে ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী নিজেদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বললেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এম এ মতিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানিয়ে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন," "আমরা নিজেরা না খেয়ে কি অন্যদের খাওয়াবো?"
ভারতীয় হাই কমিশনার বলেন, "গোটা বিশ্বে চালের দাম বৃদ্ধির প্রেক্ষাপটেই ভারত সরকার ৫০০ ডলারের কম দামের চাল রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে পূর্বপ্রস্তুতি অনুযায়ী শুধু বাংলাদেশের জন্যই ৫০০ ডলারের কম দামের পাঁচ লাখ টন চাল রপ্তানি করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার।"
চালের মূল্যবৃদ্ধি এবং বেসরকারি পর্যায়ে রপ্তানি না করার ব্যাপারে সিদ্ধান্তের কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো অবনতি হবে কি না- এ প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন, "এতে দু'দেশের সম্পর্কের অবনতির কোনো সুযোগ নেই। ভারত সরকার নিজ দেশের জনগণের স্বার্থেই এ সিদ্ধান্ত নিয়েছে; এটি রাজনৈতিক সিদ্ধান্ত।"
বাংলাদেশী স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক প্রসঙ্গে পিনাক রঞ্জন বলেন, "বৈঠকে চাল রপ্তানি ছাড়াও বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।"
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। বর্তমান সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি, তারা রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে একটি নির্বাচন করবে এবং গণতন্ত্র ফিরিয়ে আনবে।"
জরুরি অবস্থা প্রত্যাহারের সময় এসেছে কি না- এ প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন, "সরকার আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।"
তিনি জানান, বৈঠকে দুই দেশের মধ্যে চিিহ্নত সন্ত্রাসী বিনিময়ের বিষয়ে আলোচনা হয়েছে।
বন্দি বিনিময় চুক্তি না থাকলেও ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্ত্রাসী বিনিময় হওয়ার কথা উল্লেখ করে হাই কমিশনার বলেন, "ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে বন্দি বিনিময় চুক্তির একটি খসড়া দেওয়া হয়েছে। আশা করি তারা (বাংলাদেশ সরকার) এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।"
ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন সা
bdnews24