ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছরের শেষ দিকে গ্রামীণফোনের শেয়ার বাজারে আসতে পারে। এর ৬২ ভাগ শেয়ারের মালিক নরওয়ের টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনরের পক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়।
রোববার নরওয়ের রাজাধানী অসলোতে এক সংবাদ সম্মেলনে টেলিনরের প্রধান নির্বাহী জন ফ্রেডরিক বাকসাস বলেন, "এ বছরের শেষ দিকে গ্রামীণফোনের প্রাথমিক শেয়ার বাজারে আসতে পারে।"
গ্রামীণফোন শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে বলে টেলিনর আগেই ঘোষণা দিয়েছিল।
গত ১৬ জানুয়ারি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সঙ্গে এক বৈঠকে গ্রামীণফোনের কর্তকর্তারা জুন মাসের মধ্যে বাজারে শেয়ার ছাড়ার প্রতিশ্র"তি দেয়।
সরকারি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি'র চেয়ারম্যান মেজর জেনারেল মনজুরুল আলম ওই বৈঠকে 'দেরি না করে' স্থানীয় বাজারে শেয়ার ছাড়ার প্রক্রিয়া শেষ করার জন্য গ্রামীণফোন কর্মকর্তাদের তাগিদ দেন।
বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, চেয়ারম্যানের অনুরোধে সাড়া দিয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষ জুনের মধ্যে শেয়ার ছাড়ার যাবতীয় প্রস্তুতি শেষ করার প্রতিশ্র"তি দিয়েছে।
টেলিনরের ৬২ ভাগ মালিকানা ছাড়া গ্রামীণফোনের বাকি অংশের মালিক বাংলাদেশী প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২০৪৬ ঘ.
bdnews24