ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শাহবাগে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুল হাসান ও রাশেদুল হাবিব বুধবার আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
তারা দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করলে হাকিম শাহনাজ সুলতানা তাদের জামিন মঞ্জুর করেন।
গত বছরের ২১ আগস্ট শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে সেনাবাহিনীর একটি গাড়িতে অগ্নিসংযোগ, হত্যা প্রচেষ্টা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২৩ আগস্ট শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।
৩ জানুয়ারি এ মামলায় ২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। পরে ২৩ জানুয়ারি ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাকি সাতজনের বিরুদ্ধে মামালার কার্যক্রম সচল থাকে। এ সাতজনের বিরুদ্ধে ২২ জানুয়ারি নতুন করে অভিযোগপত্র দেন মামলাটির তদন্ত কর্মকর্তা।
এরপর গত ৭ ফেব্র"য়ারি আবুল হাসান ও রাশেদুল হাবিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেয় আদালত।
অভিযোগপত্রভুক্ত বাকি পাঁচ জন হলেন
bdnews24