সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বুধবার সকালে পাঁচ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
কষ্টিপাথরের ওই মূর্তিটির দাম এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের গোয়েন্দা শাখার (সিআইডি) পরিদর্শক আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় মূর্তিসহ আব্দুল হাই নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, মূর্তিটির ওজন পাঁচ কেজি। কষ্টিপাথরের ওই মূর্তিটির দাম আনুমানিক এক কোটি টাকা।
আব্দুল হাই দীর্ঘদিন ধরে মূর্তি পাচারে জড়িত বলে পুলিশ জানিয়েছে। তার বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২০৫ ঘ.
bdnews24