ঢাকা, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের জন্য ঘোষিত ন্যুনতম মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দিচ্ছে না, এমন গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করবে সরকার।
এ ধরণের চিহ্নিত ৪৭টি গার্মেন্টস কারখানার বিরুদ্ধে ইতোমধ্যেই সরকার মামলা দায়ের করেছে।
বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান মঙ্গলবার তার কার্যালয়ে এক সভাশেষে উপস্থিত সাংবাদিকদের একথা জানান।
গার্মেন্টস শিল্পের শ্রমিকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ বিভিন্ন দাবি এবং এ শিল্পে অস্থিরতা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের 'সামাজিক সুযোগ-সুবিধা ফোরাম'-এর ওই সভায় উপদেষ্টা ছিলেন সভাপতি।
সভায় সা
bdnews24