২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের দায়িত্ব নির্বাচিত সরকারকে দেওয়ার দাবি

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করার দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে দেওয়ার দাবি জানিয়েছে 'তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ শুরু করার দায়িত্ব নির্বাচিত সরকারের হাতে দেওয়ার দাবি জানিয়েছে 'তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি'। সোমবার রাজধানীর মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে সংগঠনটির আয়োজনে 'বাংলাদেশের সমুদ্র সীমা ও তেল গ্যাস চুক্তি' শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক হোসেন মনসুর বলেন, "তত্ত্বাবধায়ক সরকার নির্বাচিত নয়। এ সরকারকে বলব- নির্বাচন দিন। নির্বাচিত সরকারই জনগণের মতামত নিয়ে সিদ্ধান্ত নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আকমল হোসেন বলেন, "সমুদ্রসীমা নিয়ে ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ আছে। সমুদ্রসীমা নির্ধারণ না করে ইজারা দেওয়া আত্মঘাতী হবে।" সংগঠনের সভাপতি শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "জনসম্মতির তোয়াক্কা না করে সরকার মডেল পিএসসি অনুমোদন করেছে। অক্টোবরের মধ্যে চুক্তি সম্পাদন করা হবে। মডেল পিএসসি চুক্তি সর্বসাধারণের কাছে প্রকাশ ও প্রচার করতে হবে এবং জনগণ তা অনুমোদন করার পরই দরপত্র আহ্বান করা যাবে।" ভারত ও মিয়ানমার বাংলাদেশের সমুদ্রসীমায় তৎপরতা চালাচ্ছে জানিয়ে সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, "অবিলম্বে সমুদ্রসীমা যথাযথ নির্ধারণ এবং তার ওপর বাংলাদেশের কর্তৃত্ব ও অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মডেল পিএসসি জনসাধারণের মধ্যে প্রকাশ করতে হবে।" মত বিনিময় সভায় সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, সাম্যবাদী দলের দিলীপ বড়