২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় ডিসিসহ ১৪ উপ সচিব পদে রদবদল

ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়াসহ ১৪ উপ সচিব ও একটি অতিরিক্ত সচিব পদে পরিবর্তন করা হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 12:54 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়াসহ ১৪ উপ সচিব ও একটি অতিরিক্ত সচিব পদে পরিবর্তন করা হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি প্রজ্ঞাপন জারি করে। (আরও তথ্যসহ) অর্থ বিভাগের উপ সচিব মো. জালাল উদ্দিনকে কুড়িগ্রাম, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব মো. মোখলেছুর রহমানকে চুয়াডাঙ্গা, নীলফামারীর ডিসি খন্দকার মো. মোখলেসুর রহমানকে পাবনা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মো. নেপুর আহমেদকে কুষ্টিয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপ সচিব মো. জিয়াউর রহমান খানকে মেহেরপুর এবং বাংলাদেশ চা বোর্ডের সচিব মোহাম্মদ রশিদুল হাসানকে নীলফামারীর জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ওইসব জেলার বর্তমান ডিসিদেরকে বদলি করে নতুন দপ্তর দেওয়া হয়েছে। কুড়িগ্রামের ডিসি আব্দুর রহিম মোল্লাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক, চুয়াডাঙ্গার মোহাম্মদ আব্দুল মান্নানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ সচিব, পাবনার মো. গোলাম মাওলাকে অর্থ বিভাগের উপ সচিব, কুষ্টিয়ার নুরুল ইসলামকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব এবং মেহেরপুরের বর্তমান ডিসি আতাহার আলীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন এর চেয়ারম্যান এম এ আকমল হোসেন আজাদকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। এছাড়া, অর্থ বিভাগের উপ সচিব খন্দকার মো. ইফতেখার হায়দারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলীকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের উপ প্রধান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামসুননাহারকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক পদে বদলি করা হয়। গত শনিবার প্রশাসনের সাতটি সচিব পদ, একটি অতিরিক্ত সচিব পদ এবং আট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে রদবদল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এমকে/এসএনডি/এমএইচবি/১৮৪৭ ঘ.