২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় নৈশকোচ উল্টে শিশুসহ তিনজন নিহত

বেড়া উপজেলার পাটগাড়ীতে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে ডাকাতি এড়াতে গিয়ে রোববার ভোররাতে একটি নৈশকোচ উল্টে শিশুসহ তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহত শিশু আসিফ বেড়া উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 09:52 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

পাবনা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেড়া উপজেলার পাটগাড়ীতে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে ডাকাতি এড়াতে গিয়ে রোববার ভোররাতে একটি নৈশকোচ উল্টে শিশুসহ তিনজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। নিহত শিশু আসিফ বেড়া উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে। পাবনার বেড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এহসান শাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী এমপি সাফারী নামের নৈশকোচটি ভোর ৫টার দিকে পাটগাড়ীতে পৌঁছালে একদল ডাকাত গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা করে। চালক বাসটি দ্রুত পেছনে নেওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আসিফ (২) ও অজ্ঞাত দুই ব্যক্তি মারা যান। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বেড়া থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৫৪৬ ঘ.