২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লরি চাপায় দুজন নিরাপত্তা প্রহরী নিহত

চট্টগ্রাম বন্দরের টোল প্লাজার সামনে শনিবার গভীর রাতে লরি চাপায় দুই নিরাপত্তা প্রহরী মারা গেছেন। নিহতরা হলেন- মনিকো সিকিউরিটি কোম্পানির নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেন (২৩) এবং ইসহাক ব্রাদার্সের নিরাপত্তা প্রহরী আহমদ শফি (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 09:18 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম বন্দরের টোল প্লাজার সামনে শনিবার গভীর রাতে লরি চাপায় দুই নিরাপত্তা প্রহরী মারা গেছেন। নিহতরা হলেন- মনিকো সিকিউরিটি কোম্পানির নিরাপত্তা প্রহরী ইসমাইল হোসেন (২৩) এবং ইসহাক ব্রাদার্সের নিরাপত্তা প্রহরী আহমদ শফি (৩৫)। বন্দর থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত দেড়টার দিকে চট্টগ্রাম বন্দরের বাইরে টোল প্লাজার সামনে দায়িত্ব পালনকালে একটি লরি (কুষ্টিয়া-ই-৮৯-০০০৭) ইসমাইল ও শফিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তারা মারা গেছেন। আবুল কালাম আজাদ জানান, লরিটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমএসবি/১৫১০ ঘ.