ঢাকা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পরস্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ও বিয়ে করার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় শনিবার দি সিটি ব্যাংক লিমিটেডের অন্যতম পরিচালক আহমেদ রাজীব সামদানিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
রুডিস করিম নামে একজনের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক ও বিয়ে করার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল আহমেদ রাজীব সামদানির বিরুদ্ধে। গুলশান থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত থেকে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুর আড়াইটার দিকে বারিধারার ১১ নম্বর সড়কের বাসা থেকে রাজীব সামদানিকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে রাজীব সামদানিকে মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকের আদালতে নেওয়া হলে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এসএনডি/এসকে/২২০৯ঘ.
bdnews24