২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন রোববার

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বার লাইব্রেরি মিলনায়তনে সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বার লাইব্রেরি মিলনায়তনে সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৮ সদস্য নির্বাচনের জন্য চট্টগ্রাম জেলার মোট এক হাজার ৬৫১ জন আইনজীবী ভোট দেবেন। এবারের নির্বাচনে ১৮ টি পদের জন্য তিনটি প্যানেল থেকে মোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সবকটি পদে, বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ১৬টি এবং আওয়ামী লীগ ও বাম সমর্থিত সমমনা আইনজীবী সংসদ ১০টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থীও আছেন। নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট তুষার সিংহ এবং অ্যাডভোকেট একেএম আবু জাফর দায়িত্ব পালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৩০ ঘ.