ছবিসহ ভোটার তালিকা হওয়ায় নির্বাচনে কারচুপির সম্ভাবনা কম: মিলিব্যান্ড
ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, "সারাদেশে ছবিসহ ভোটার তালিকা হওয়ায় আগামী নির্বাচনে কারচুপি হওয়ার সম্ভাবনা থাকবে না। যার ফলে দেশে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত হবে। এতে দুর্নীতিও কমে যাবে।" শনিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন কেন্দ্র পরিদর্শনের সময় মিলিব্যান্ড এ কথা বলেন।
