চুয়াডাঙ্গা, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের প্রাইমারী স্কুলের কাছে একটি পান বরজের পাশ থেকে শনিবার সকালে তিনটি তাজা বোমা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব।
জর্দার কৌটা দিয়ে তৈরি ও লাল টেপে মোড়ানো বোমাগুলো র্যাব ক্যাম্পে নিস্ক্রিয় করা হয়েছে।
র্যাব-৬ চুয়াডাঙ্গা ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কে বা কারা বোমাগুলো রেখে গেছে তা জানা যায়নি। এ বিষয়ে অনুসন্ধান চালান হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৫ ঘ.
bdnews24