২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় একুশের বইমেলা শুরু

নগরীর গণ গ্রন্থাগার চত্বরে শুক্রবার থেকে শুরু হয়েছে একুশের বইমেলা। খুলনা বিভাগীয় গণ গ্রন্থাগার ও সাহিত্য সংসদের যৌথ ব্যাবস্থাপনায় মেলা চলবে আগামী ২৯ ফেব্র"য়ারী পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

খুলনা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর গণ গ্রন্থাগার চত্বরে শুক্রবার থেকে শুরু হয়েছে একুশের বইমেলা। খুলনা বিভাগীয় গণ গ্রন্থাগার ও সাহিত্য সংসদের যৌথ ব্যাবস্থাপনায় মেলা চলবে আগামী ২৯ ফেব্র"য়ারী পর্যন্ত। মেলা উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. মনিরুজ্জামান মনি। ভাষা সৈনিক সমীর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক আব্দুল মান্নান, ড. শেখ গাউস মিয়া, অধ্যাপক আনোয়ারুল কাদির, মেলা আয়োজক কমিটির সদস্য সচিব শরিফুল ইসলাম সেলিম, গ্রামীণফোনের রিজিওনাল ইনচার্জ মো. হেলাল উদ্দীন প্রমূখ। এবারের বই মেলায় প্রায় ৫০টি ষ্টল রয়েছে। প্রতিদিন বিষয় ভিত্তিক সাহিত্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে। এছাড়াও প্রতিদিন শিশু কিশোরদের জন্য সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বইমেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২১ ঘ.