২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডর দুর্গতদের সাহায্যার্থে চট্টগ্রামে বাংলালিংকের কনসার্ট

দুপুরের পর থেকেই চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়াম চত্বরে জনসমাগম বাড়তে থাকে। আড়াইটার দিকে গেট খোলার আগেই জন সমুদ্রে পরিণত হয় স্টেডিয়াম চত্বর। শুক্রবার সিডর দুর্গতদের সাহাযার্থে আয়োজিত কনসার্ট দেখতেই এই ভিড়। দেখতে দেখতে বিভিন্ন বয়সী মানুষের কোলাহলে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম এলাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুপুরের পর থেকেই চট্টগ্রামের এম আজিজ স্টেডিয়াম চত্বরে জনসমাগম বাড়তে থাকে। আড়াইটার দিকে গেট খোলার আগেই জন সমুদ্রে পরিণত হয় স্টেডিয়াম চত্বর। শুক্রবার সিডর দুর্গতদের সাহাযার্থে আয়োজিত কনসার্ট দেখতেই এই ভিড়। দেখতে দেখতে বিভিন্ন বয়সী মানুষের কোলাহলে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম এলাকা। স্টেডিয়ামের পূর্ব গ্যালারির কাছে স্থাপিত মঞ্চে বিকাল তিনটায় শুরু হয় কনসার্ট। কিন্তু তখনও বাইরে হাজার হাজার দর্শক-শ্রোতা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন স্টেডিয়ামে ঢোকার অপেক্ষায়। বিকাল পাঁচটার দিকেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কয়েক হাজার দর্শক শ্রোতাকে। বাংলালিংক আয়োজিত এই কনসার্টে অংশ নেন জেমসের নগর বাউল, আইয়ুব বাচ্চুর এলআরবি, শাফিন হামিনের মাইলস, ওয়ারফেইজ, অর্থহীন এবং সাসটেইন ব্যান্ড। এছাড়াও সংগীত পরিবেশন করেন হায়দার হোসেন এবং শিরিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১০৪ ঘ.