মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রকৃতিতে এখন বসন্তের আগমনী সুর। একটু গরম, সঙ্গে দক্ষিণ দিক থেকে আসা হালকা বাতাস। সময়ের হিসাবে আর চারদিন পরেই শুরু হবে ঋতুরাজ বসন্ত। বিদায়ের পথ ধরেছে শীত।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপ ও আকাশে মেঘের কারণে গরম অনুভূত হচ্ছে। বাতাসে আর্দ্রতাও বেড়ে গেছে। শীত শেষ পর্যায়ে আছে। বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসতে পারে। তবে সেটা শীতের মতো হবে না।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সমরেন্দ্র কর্মকার শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শীত মোটামুটি শেষ হওয়ার পথে। এছাড়া আকাশে মেঘের কারণে গরম বেশি লাগছে। এটা কেটে গেলে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে তীব্র শীত আর তেমন একটা পড়বে না। বিদায়ের পর্যায়ে আছে শীত।"
তিনি বলেন, এবার শীতের তীব্রতা তেমন বেশি ছিল না। তাপমাত্রা তুলনামুলকভাবে স্বাভাবিকের কাছাকাছি ছিল। কোনও কোনও সময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।
দক্ষিণ দিক থেকে বাতাস আসছে। তবে আসছে ঘুরে ভিন্ন পথে। তাই বৃষ্টি হচ্ছে না
bdnews24